রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

আশুলিয়ায় ময়লা অ/পসারণে অনিয়ম, গাড়ির মালিকের অর্থ আত্মসাত-ম্যানেজারের বিরুদ্ধে থানায় অ/ভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৩৬ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় ময়লা অপসারণের ব্যবসার ম্যানেজারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী আফজাল হোসেন খাঁন।

রবিবার (২ আগস্ট ২০২৬) অভিযোগে আফজাল হোসেন খাঁন জানান, বগুড়ার ধুনট উপজেলার হাটিয়াপাড়া এলাকার দোলা ফকিরের ছেলে মো. আলমগীর রহমান (৪০) তার ময়লা অপসারণ ব্যবসার ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। চুক্তি অনুযায়ী শ্রমিকদের বেতন পরিশোধের জামানত হিসেবে আলমগীর রহমান তার কাছ থেকে দুই দফায় মোট ২ লাখ টাকা গ্রহণ করেন। শর্ত ছিল, বর্জ্য অপসারণ কার্যক্রম থেকে প্রতি মাসের ২০ তারিখের মধ্যে তাকে মোট ৮০ হাজার টাকা প্রদান করবেন। তিনি অভিযোগ করেন, ব্যবসা চলমান থাকলেও গত তিন মাস ধরে আলমগীর রহমান কোনো অর্থ পরিশোধ করেননি এবং নিয়মিত ময়লা অপসারণের কাজও করছেন না। পাওনা টাকা চাইলে তিনি নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও আলমগীর রহমান বৈঠকে উপস্থিত হননি। পরে ২০ জুলাই ২০২৬ সন্ধ্যা ৬টার দিকে জামগড়া ভুঁইয়াপাড়া মোড় এলাকায় এ বিষয়ে কথা বলতে গেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় আলমগীর রহমান অশালীন ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও বিভিন্ন ধরনের হুমকি দেন বলে অভিযোগ করেন আফজাল হোসেন খান। এছাড়া তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মানহানির চেষ্টা এবং ব্যবসায় ক্ষতি করার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর রহমানের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন বাড়িওয়ালা অভিযোগ করেন, নিয়মিত ময়লা অপসারণ না করা এবং অর্থ গ্রহণের পরও সঠিকভাবে সেবা না দেওয়ার বিষয়ে আলমগীর রহমানের বিরুদ্ধে তাদেরও অভিযোগ রয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম (পিপিএম-সেবা) বলেন, “অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin