বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

সুজানগর পৌর নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল বিশ্বাসের উঠান বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৭ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সুজানগর পৌরসভার আসন্ন নির্বাচনকে ঘিরে জনসংযোগ ও গণসচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে পৌরসভার ০১ নং ওয়ার্ডে সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাসের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার খঁারপাড়া গয়ড়ার মোড় চত্বরে এ উঠান বৈঠকের আয়োজন করেন স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। উঠান বৈঠকে পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ, অবকাঠামোগত অগ্রগতি, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধান অতিথির বক্তব্যে পৌর বিএনপির সভাপতি,সাবেক পৌর মেয়র ও আসন্ন পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী কামাল হোসেন বিশ্বাস বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিছন্ন পৌরসভা গড়ে তুলতে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাই সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এ সময় তিনি আরো বলেন,জনগণের আস্থা ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। পৌরবাসীর সুখ-দুঃখের অংশীদার হয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নে কাজ করতে চাই, এ জন্য সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। উঠান বৈঠকে স্থানীয় বাসিন্দারা তাদের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় কামাল হোসেন বিশ্বাস সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের আশ্বাস দেন। সৌহাদর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ উঠান বৈঠক স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। অনুষ্ঠানের শেষে এলাকার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin