শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

এআই দিয়ে প্রতিমন্ত্রীর বিরু/দ্ধে অপপ্রচারের অভিযোগ, পঞ্চগড়ে সংবাদ সম্মেলনে প্রতিবাদ সনাতনী সম্প্রদায়ের

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯০ Time View

মোঃ বাবুল হোসেন জেলা প্রতিনিধি, পঞ্চগড়:
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, সনাতনী সম্প্রদায়কে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড় জেলার সচেতন সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (১ আগস্ট) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার পাশাপাশি সনাতনী সম্প্রদায়ের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ও পারস্পরিক আস্থার জায়গায় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধি হরিস চন্দ্র রায়। তিনি বলেন, গত কয়েক দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিওটি সম্পূর্ণ বানোয়াট। এর মাধ্যমে প্রতিমন্ত্রীকে ঘিরে বিভ্রান্তি তৈরি এবং সনাতনী সম্প্রদায়কে ইচ্ছাকৃতভাবে বিতর্কের মধ্যে টেনে আনার চেষ্টা হয়েছে।

হরিস বলেন, ফরহাদ হোসেন আজাদের সঙ্গে সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন সময়ে অসাম্প্রদায়িক অবস্থান ও সম্প্রীতির পক্ষে তার বক্তব্য দেশের বিভিন্ন স্থানে সনাতনী সমাজের প্রশংসা পেয়েছে। সেই বিশ্বাসের জায়গায় আঘাত হানতেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে তাদের অভিযোগ।
তিনি আরও বলেন, আগের দিন এক সংবাদ সম্মেলনে রাহেমীন মারিয়া এলিন দাবি করেছেন, ভাইরাল ভিডিওতে দেখানো মুখটি তার হলেও বাস্তবে এমন কোনো ভিডিওর অস্তিত্ব নেই। তার ভাষ্য অনুযায়ী, ভিডিওটি কৃত্রিমভাবে তৈরি করে প্রচার করা হয়েছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যম ও তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানের প্রকাশিত কিছু ভাষ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, কিছু প্রতিবেদনে ব্যবহৃত শব্দচয়ন সনাতনী সম্প্রদায়কে অপ্রয়োজনীয়ভাবে ইঙ্গিত করেছে, যা বিভ্রান্তির জন্ম দিতে পারে।
সংবাদ সম্মেলনে তারা এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও কৃত্রিমভাবে তৈরি কোনো তথ্য বা ভিডিও প্রচারের আগে যথাযথ যাচাই-বাছাই করার আহ্বান জানান।

এর আগে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin