
আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ
পলাশবাড়ীতে এক বৃদ্ধ বাড়ি থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে থানায় অভিযোগ হলে ৭ দিন পর বৃদ্ধ উদ্ধার।
অভিযোগে প্রকাশ,পলাশবাড়ী উপজেলার ১নং কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মৃত খেরাজ আলীর ছেলে মো. ভোলা মিয়া (৮০) গত ২৫/০৭/২৬ বাড়ি থেকে নিখোঁজ হয়। বাড়ির লোকজন ও ছেলেমেয়েরা আত্মীয়স্বজন সহ সম্ভাব্য স্থানে খোজা খুঁজি করেও বৃদ্ধের কোনো সন্ধান পাননি। শেষে বৃদ্ধের ছেলে পলাশবাড়ী থানায় একখানা অভিযোগ করেন।
পরে পলাশবাড়ী থানার এসআই আমিনুল ইসলাম মোবাইল তথ্য আদান প্রদানের মাধ্যমে পহেলা আগস্ট বেড়াডাঙ্গা গ্রামের বৃদ্ধের নাতি মো. নাবিদ মোস্তফা জিসান এর বাড়ি থেকে উদ্ধার করেন।
নিখোঁজ বৃদ্ধ ভোলা মিয়ার সন্ধান পাওয়ায় পরিবারের মাঝে স্বস্তি ফিরে আসে।।