বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

চারঘাট উপজেলা জামায়াতের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে গণমিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৮ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী চারঘাট উপজেলার উদ্যোগে জুলাই অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০১ আগস্ট) বিকেল ৫ টায় চারঘাট পল্লী বিদ্যুৎ মোড় থেকে গণমিছিল বের হয়ে চারঘাট বাজার হয়ে উপজেলা গেট পর্যন্ত হাজার হাজার বিভিন্ন শ্রেণী-পেশার জনতার স্বতঃফুর্ত অংশগ্রহণে এই ঐতিহাসিক গণমিছিল সফল ভাবে শেষ হয়।

চারঘাট উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের সেক্রেটারি তরিকুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য কামরুজ্জামান, জেলা যুব বিভাগের সেক্রেটারি অধ্যাপক আইয়ুব আলী, জেলা কর্মপরিষদ সদস্য শোয়েব আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা শাখার সেক্রেটারি ও জামায়াত মনোনীত চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী  মাওঃ শফিকুল, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জামায়াত মনোনীত উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুফেল রানা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল্লাহ, উপজেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের আমীর, সভাপতি ও সেক্রেটারি গণ সহ উপজেলা জামায়াত ও শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ও সহ সাধারণ জনতা।

উক্ত গণমিছিলে প্রধান অতিথি সহ বক্তারা বলেন, ২০০৮ সালের ১/১১ এর কুশীলবদের মাধ্যমে ক্ষমতায় বসে ফ্যাসিবাদি শক্তি। ২০১৪ সালের ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচন,২০২৪ সালে একদলীয় ডামি নির্বাচনের পাশাপাশি বিচারব্যবস্থা, প্রশাসন, আইন-অঙ্গনসহ সরকারী সকল প্রতিষ্ঠান দলীয় করনে মেধাবীদের বাদ দিয়ে মেধাহীন আওয়ামী রাষ্ট্র গঠনের প্রচেষ্টা করা হয়। যা ছাত্ররা না মেনে প্রতিবাদ করে এবং তা গণবিপ্লবে রূপ নেই।

বক্তারা বলেন, ফ্যাসিবাদী সরকার তার গদি টিকিয়ে রাখার জন্য যে অমানবিক নির্যাতন করেছে আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। জুলাই-আগস্টে শহীদদের সর্বোচ্চ ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করে মহান রবের নিকটে তাদের শাহাদাত কবুলিয়াত কামনা করার পাশাপাশি এই গনঅভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের জন্যে দোয়া করেন।

প্রধান অতিথি অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান। এছাড়াও জুলাই-আগষ্টের শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চেতনা বুকে লালন করে দেশের স্বাধীনতা ও সারভৌমত্ব রক্ষায় আগামী দিনে একটি কল্যাণকর রাষ্ট্র গঠনের দাবি জানান বর্তমান সরকারের নিকট।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin