শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :-
কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান

গোদাগাড়ীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের রাজশাহী মহানগরীর এক হোটেলে গোপন মিটিং এর ভিডিও ভাইরাল। জনেমনে নানা প্রশ্ন?

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৮০ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ পুলিশ, ডিপিপুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি অনুসরণ করে মাদক ব্যবসায়ী, মাদক সম্রাটদের বিরুদ্ধে ঝটিকা অভিযান শুরু করায় সব মাদক সিন্ডিকেটের সদস্যগণ গোদাগাড়ী ছেড়ে পালিয়ে গিয়ে রাজশাহী, ঢাকা, পাবনা, বগুড়া চট্টগ্রামসহ বিভিন্ন শহরে আত্নগোপন করেছেন। যখন মাদক বিরোধী অভিযান কঠোরভাবে শুরু করে তখনই মাদকসিন্ডিকেট সদস্যগণ প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করার ব্যাপক অভিযোগ উঠেছে। তারই অংশ হিসেবে গোদাগাড়ীর মাদকসিন্ডিকেটের সদস্যগণ রাজশাহী নগরীতে গভীর রাতে কথিত মাদক-সংশ্লিষ্ট ব্যক্তিদের একটি বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছে ওয়ারেন্টভুক্ত ও মাদক মামলার আসামিদের প্রকাশ্যে চলাফেরার বিষয়টি। ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ও নজরদারি নিয়েও জনমনে নানা প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাত প্রায় ৯টার দিকে নগরীর অলকার মোড়ে অবস্থিত মাস্টার শেফ রেস্টুরেন্টে গোদাগাড়ী উপজেলার বাসিন্দা ও একাধিক মাদক মামলার আসামি আব্দুর রহিম টিপু, জসিম এবং ব্যবসায়ী মোশারফ হোসেনকে একসঙ্গে দেখা যায়। অভিযোগ রয়েছে, সেখানে তাদের মধ্যে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় গোপনে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে টিপু ও জসিমকে দেখা যাচ্ছে।

স্থানীয়দের দাবি, মোশারফ হোসেন টিপুর ব্যবসায়িক অংশীদার এবং হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। তবে গভীর রাতে অনুষ্ঠিত ওই বৈঠকের উদ্দেশ্য, কী বিষয়ে আলোচনা হয়েছে কিংবা সেখানে আর কারা উপস্থিত ছিলেন- এসব বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফলে ঘটনাটি ঘিরে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুর রহিম টিপুর বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি পলাতক। ২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত রাজশাহীর শীর্ষ ১৫ তালিকাভুক্ত মাদক কারবারির তালিকায় তাঁর নাম ছিল। এছাড়া সর্বশেষ গত ৭ মে ৪ কেজি ৩০০ গ্রাম হেরোইন উদ্ধারের একটি মামলাতেও তাঁকে আসামি করা হয়েছে। তাঁর দুই ভাই মেহেদী হাসান ও সোহেল রানার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত প্রায় ১৭ বছরে পরিবারটির সম্পদের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। তাদের দাবি, বর্তমানে রাজশাহী শহরের আলীগঞ্জে বহুতল ভবন ও মার্কেট, নিউমার্কেট ও সাহেববাজারে একাধিক দোকান, গোদাগাড়ীতে খামার, মাদারপুরে একাধিক বাড়ি, বিপুল পরিমাণ কৃষিজমি এবং বিভিন্ন যানবাহনের মালিক তারা।

এলাকাবাসীর প্রশ্ন, একাধিক মামলার আসামি ও পলাতক ব্যক্তিরা যদি প্রকাশ্যে চলাফেরা করতে পারেন, তাহলে তাদের গ্রেপ্তারে বাধা কোথায়? সচেতনমহল ভাইরাল ভিডিওটির সূত্রধরে ওই গোপন মিটিং এ কারা কারা ছিল তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘‘টিপু ও জসিমের নামে একাধিক মামলা রয়েছে। শুধু তাদের নয়, তালিকাভুক্ত সব মাদক ব্যবসায়ীকেই আমরা খুঁজছি। তাদের অবস্থান শনাক্ত করা গেলে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’’

তবে ভাইরাল ভিডিও ও সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin