বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

‎আজ ২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৩৬ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়। আজ ২ আগষ্ট রোববার ইতিহাসের ক্ষণজন্মা মহাপুরুষ বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী। প্রতি বছরের ন্যায় এ বছরও সরকারিভাবে পালিত হচ্ছে বিজ্ঞানীর জন্মবার্ষিকীর অনুষ্ঠান। জন্মবার্ষিকী অনুষ্ঠানকে ঘিরে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনসহ স্থানীয়ভাবে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে রোববার সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জন্মস্থান পরিদর্শন, পিসি রায়ের জীবন ও কর্মের উপর আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী,আলোচনা সভা ও অন্যান্য কর্মসুচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন,খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন। সভাপতিত্ব করবেন, খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। উপস্থিত থাকবেন, পাইকগাছা উপজেলা নির্বাহী ওয়াসিউজ্জামান চৌধুরী। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগ ও উপজেলা প্রশাসন এবং রাড়ুলী ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
‎বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ১৮৬১ সালের ২ আগষ্ট খুলনা জেলার পাইকগাছার রাড়ুলী গ্রামে জন্মগ্রহন করেন। পিতা হরিশচন্দ্র রায় চৌধুরী ও মাতা ভুবন মোহনী দেবী। প্রফুল চন্দ্র পিতার প্রতিষ্ঠিত স্কুলে বাল্য শিক্ষা লাভ করেন। প্রফুল চন্দ্রের পিতা- মাতা স্থায়ীভাবে কলকাতায় বসবাস শুরু করলে তিনি ১৮৭১সালে হেয়ার স্কুলে ভর্তি হন এরপর ১৮৭৪ সালে এ্যালবার্ড স্কুলে ভর্তি হন এবং এ স্কুল থেকে এন্ট্রাস পাশ করেন। তিনি ১৮৯১ সালে মেট্রোপলিটন ইনিস্টিটিউট থেকে এফ, এ পাশ করেন। বিএ পড়ার জন্য প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। ১৮৮২ সালে গিলক্রাইস্ট বৃত্তি লাভ করে ইংল্যান্ডের এডিরবার্গ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৮৮৫ সালে বিএসসি ডিগ্রি লাভ করেন। ১৮৮৭ সালে মৌলিক গবেষনামুলক প্রবন্ধে ডিএমসি উপাধি লাভ করেন এবং একই বছরে এডিসবার্গ বিশ্ববিদ্যালয় ক্যামিক্যাল সোসাইটি সহ সভাপতি নির্বাচিত হন। এডিনবার্গ বিশ্ববিদ্যালয় থেকে সম্মান জনক ডক্টরেট ডিগ্রি নিয়ে ১৯৮৮ সালে ইউরোপ ঘুরে কলিকাতায় পৌছান। তিনি ১৮৮৯ সাল থেকে ১৯১৬ সাল পর্যন্ত ২৭ বছর প্রেসিডেন্সি কলেজ এবং ১৯৩৬ সাল পর্যন্ত ২০ বছর বিজ্ঞান কলেজে পালিত অধ্যাপক হিসবে শিক্ষকতা করেন। ১৯১২ সালে লন্ডন ডারহার্ম বিশ্ববিদ্যালয় তাকে সম্মান জনক ডক্টরেট উপাধী প্রদান করেন। ১৮৯৫ সালে তিনি মার্ককিউরাস নাইট্রাইট আবিষ্কার করেন।

‎১৮৯২ সালে মাত্র ৮০০ টাকা মুলধন নিয়ে বেঙ্গল ক্যামিক্যাল প্রতিষ্ঠা করেন। কোম্পানিটির নাম কারণ করা হয় দি বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিটিক্যাল। ১৯৩৭ সালে মানিকতলায় স্যার প্রফুল্ল চন্দ্র রিসার্ট ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেন। ১৯৩৪ সালে আচার্য্যদেব খুলনার সোনাডাঙ্গায় বেকার যুবকদের কর্মস্থানের জন্য প্রফুল্ল চন্দ্র কটন মিল লিঃ প্রতিষ্ঠা করেন। দেশভাগের পর এ, পি, সি কটন মিলের নাম পরিবর্তন করে রাখা হয় খুলনা টেক্সটাইল মিল। ১৯০৮ সালে রাড়ুলীতে সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করেন। তিনি বাগেরহাটের পি, সি কলেজ, খুলনা সিমেন্ট্ররি রোডে এ, পি, সি শিশু বিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অসংখ্যা শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন ও অনুদান প্রদান করেন। পি, সি, রায়ের কর্মকান্ডে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় এবং ভারতবর্ষের মহীশুর, বেনারস ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসচূক ডক্টরেট উপাধিতে ভুষিত করেন। ব্রিটিশ সরকার ১৯১২ সালে তাকে সি, আই, ই এবং ১৯২৯ সালে নাইট উ্পাধিতে ভুষিত করেন। ১৯৪৪ সালের ১৬ জুন ৮২ বছর বয়সে আচার্য্যদেব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin