বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাবের কার্যনির্ব্হী কমিটির নির্বাচনে সভাপতি সোলায়মান, সম্পাদক কাশেম

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১০৬ Time View

হেলাল শেখঃ গাজীপুরের “শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব” এর ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ নির্বাচনে সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে সোলায়মান মোহাম্মদ (পায়রা প্রতীক) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রহুল আমিন সুজন (বই প্রতীক) পেয়েছেন ৭ ভোট এবং মো. শাকিল আল ফারুকি মিয়া (সাউন্ড বক্স প্রতীক) পেয়েছেন ১ ভোট।
সাধারণ সম্পাদক পদে মো. আবুল কাশেম (ক্যামেরা প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মিঠু মিয়া (কলম প্রতীক) পেয়েছেন ২ ভোট।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহিন আলম (মাইক্রোফোন প্রতীক) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম (মুঠোফোন প্রতীক) পেয়েছেন ১৪ ভোট।
প্রচার সম্পাদক পদে মো. আল আমিন (মশাল প্রতীক) ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মো. সুলতান মাহমুদ (মাইক প্রতীক) পেয়েছেন ২ ভোট।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১ জন। এর মধ্যে ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কবি, গল্পকার ও কথাসাহিত্যিক শাহান সাহাবুদ্দিন। প্রিসাইডিং অফিসার ছিলেন আব্দুল্লাহ আল ইমরান, সিনিয়র শিক্ষক, হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজ। সহ-প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মো. কফিল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা।
ভোট গণনা শেষে গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

নবনির্বাচিত সভাপতি সোলায়মান মোহাম্মদ ও সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখা এবং ঐক্যবদ্ধভাবে শ্রীপুরের গণমাধ্যমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin