বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

ময়মনসিংহে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫০ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১লা আগষ্ট) সকাল ১০:৩০ স্থানীয় সরকার বিভাগ ও বিভাগীয় প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ,ময়মনসিংহে বিদ্যমান চ্যালেঞ্জ চিহ্নিতকরণ এবং বাস্তবসম্মত করণীয় নির্ধারণ করা এবং স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিত ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় ও জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে গ্রাম আদালত কার্যক্রম পর্যালোচনা ও স্থায়ীত্বশীলকরণ পরিকল্পনা বিষয়ক বিষয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন-গ্রাম আদালত জনগণের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এটি স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির মাধ্যমে আদালতের মামলার চাপ কমাতে সহায়তা করে। সামাজিক সম্প্রীতি, পারস্পরিক আস্থা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর, জনবান্ধব, টেকসই ও স্থায়ীত্বশীল করার লক্ষ্যে সকলের প্রতি আহবান জানানো হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ -৩য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো: সাইফুর রহমান,স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব ড. শাহেদ মোস্তফা।

ময়মনসিংহ বিভাগের বিভাগীয় পরিচালক (অ.দা.)
জন কেনেডি জাম্বিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন ইউএনডিপি’র জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাষ চক্রবর্তী, প্রোগ্রাম এনালিস্ট শংকর পাল, প্রজেক্ট এনালিস্ট মো: শাহাদাত হোসেন।

সভায় ময়মনসিংহ বিভাগের গ্রাম আদালতের কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়,উপপরিচালক বিপিন চন্দ্র বিশ্বাস। সভায় মূল অংশগ্রহণকারীদের মধ্যে উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা তথ্য অফিসারবৃন্দ, ডিআরটি সদস্যবৃন্দ, ভিসিএমসি সদস্যবৃন্দ ও ডিস্ট্রিক্ট ম্যানেজারগণসহ উপস্থিত ছিলেন অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin