বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :-
মোরেলগঞ্জে জামায়াত-বিএনপির পা/ল্টাপাল্টি সংবাদ সম্মেলন উল্লাপাড়ায় বিল থেকে বৃদ্ধার ম-রদেহ উদ্ধার পটুয়াখালীতে (AI) প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অ/পপ্রচার, সাইবার ক্রাইমে মাম/লা; তদন্তে CID মুন্সিগঞ্জে ১৬ বছরের কিশোরীর নিখোজ , উদ্ধারের পর পালিয়ে যেতে সহায়তার অভিযোগ ইউপি সদস্যর বিরুদ্ধে কুড়িগ্রামের জয়মনিরহাট খাদ্যগুদামে ধান-চাল সংগ্রহে অভূতপূর্ব অর্জন তারাগঞ্জে অ/বৈধভাবে ইউরিয়া সার পরিবহন: সার জব্দসহ ১০ হাজার টাকা জ/রিমানা দুই বছরের সা-জাপ্রাপ্ত আ-সামি হওয়ায় এরশাদের স্ত্রী বিদিশা গ্রে-ফতার তানোরে স্কুলের জমি উ/দ্ধারের দাবিতে মানববন্ধন জিয়াউর রহমান প্রত্যেকটি নারীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে পদায়ন করেছিলেন-এমপি সেলিম ‎পাইকগাছা প্রেসক্লাব সহ ২১৮ প্রতিষ্ঠানের অনূকূলে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ ; প্রশংসায় ভাসছেন মনিরুল হাসান বাপ্পী

তানোরে জামায়াতের গ/ণমিছিল

Reporter Name
  • Update Time : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
জুলাই গণঅভ্যুত্থান উদযাপন, জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজশাহীর তানোরে বিশাল গণমিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখা। শনিবার (১ আগস্ট) বিকেলে দলের তানোর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​জানা যায়, শনিবার বিকেলে দলীয় ব্যানার ও বিভিন্ন দাবি সংবলিত ফেস্টুন হাতে নেতাকর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করেন। মিছিলটি তানোর উপজেলা মডেল মসজিদ থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, হারানো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
​মিছিল শেষে গোল্লাপাড়া বাজার ফুটবল মাঠে একটি পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় উপজেলা জামায়াত ইসলামী আমীর আলমগীর হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল ডিএম আক্কাস আলীর সঞ্চালনয়,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ওলামা বিভাগ রাজশাহী জেলা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন। শ্রমিককল্যান ফেডারেশনের সহ সেক্রেটারী তানোর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আঃ কাদির তানোর উপজেলা নায়েবে আমির আনিসুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ রহিম, রাজশাহী জেলা ছাত্র শিবির সাবেক সভাপতি কামারগাঁ ইউপি চেয়ারম্যান প্রার্থী জুয়েল রানা, তানোর জামায়াতে পৌর আমির মোকসেদ আলী,পৌর সেক্রেটারী জুলেল রানা তানোর পৌরসভা জামায়ত মনোনিত মেয়র মাহাবুর চৌধুরী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, তানোর পৌরসভার ৫ নং ওয়ার্ড সভাপতি কাউন্সিলর প্রার্থী আফজাল হোসেন প্রমূখ।এসময় বক্তারা বলেন, “দেশের মানুষের ন্যায়বিচার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের ভোটের মর্যাদা প্রতিষ্ঠার জন্য আজ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তারা জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পাশাপাশি জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনার উদাত্ত আহ্বান জানান।
​সমাবেশ থেকে বিগত দিনে সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা আরও বলেন, “গণহত্যার সঙ্গে জড়িত প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা যেন কোনোভাবেই পার পেয়ে না যায়।” একই সঙ্গে জনগণের মতামতের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান জামায়াত নেতারা।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin