রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

বানেশ্বরে ড্রাম ট্রাকের ধা/ক্কায় প্রাণ গেল ভ্যানচালকের, হাসপাতালে আহ/ত এক যুবক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১৪৯ Time View

পুঠিয়া রাজশাহী  প্রতিনিধিঃ

 রাজশাহীর পুঠিয়ায় বানেশ্বর-চারঘাট সড়কে ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বানেশ্বর-চারঘাট সড়কের খবির হাজির পাঁচতলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তি হলেন চারঘাট উপজেলার হলিদাগাছি গ্রামের মৃত শেখ চাঁদের ছেলে মো. মানিক চাঁদ (৬০)। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন। আহত মো. শিবলু হোসেন (২৮) একই গ্রামের বাসিন্দা। তিনি মৃত রহিত উল্লাহর ছেলে।উদ্ধারকারীদের ভাষ্য, একটি ড্রাম ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষে দুজনই গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. মানিক চাঁদকে মৃত ঘোষণা করেন। আহত শিবলু হোসেনকে হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।#

মাজেদুর রহমান( মাজদার) 
পুঠিয়া রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin