শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :-
রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় ক্ষেতলালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সুশৃঙ্খল ও নির্ভুলভাবে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ ময়মনসিংহে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা পঞ্চগড়ে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শাজাহানপুর দারুস সালাম মডেল একাডেমীতে ৮০ জন শিক্ষার্থীর মাঝে কুরআন সবক প্রদান ভাঙ্গুড়ায় বিশ্বনদী দিবস উপলক্ষে আলোচনা ও র‍্যালী উল্লাপাড়ায় শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৬ তম শাহা-দাত বার্ষিকী পালিত টাকা-পয়সা নয়, আপনাদের ভালোবাসা চাই’ চেয়ারম্যান প্রার্থী নাসিম মাতাব্বর মুনসুর আলীর বি-রুদ্ধে অধিগ্রহনের প্রায় সাড়ে ৫ কোটি টাকা উত্তোলনের অ-ভিযোগ 

বাড়ির পাশের ডোবায় ভাসছিল বৃদ্ধের ম/রদেহ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৫৬ Time View

কে এম সোহেব জুয়েল ,ঃ
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বারইখালী এলাকায় বাড়ির পাশের একটি ডোবা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নিজাম উদ্দিন (৯০) বারইখালী গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৮টার দিকে নিজাম উদ্দিনের ছেলে বাড়ির উত্তর পাশের একটি ডোবায় বাবার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে নিজাম উদ্দিন বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয়রা জানান , নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পাশাপাশি তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin