বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে ময়মনসিংহে লালকুঠি পাক দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রী কলেজে ঈদে মিলাদুন্নবী উদযাপন

সিরাজগঞ্জে চাঁ/দাবাজি মাম/লায় বিএনপি নেতা আজাদসহ গ্রে/প্তার-৬

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাঁদাবাজি ও মারামারির দুই মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৬ জুলাই) রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার পৌর শহরের ঝিকিরা এলাকার আব্দুল বারেকের ছেলে আশিক (১৯),ইদ্রিস আলীর ছেলে রবিউল ইসলাম (২০), কেসমতের ছেলে মনতাজ (৫০),ফিকু প্রামাণিকের ছেলে শাহাদাত হোসেন (৩৮),চান উল্লার ছেলে আব্দুল মোমেন (৪৫) এবং এই দুই মামলার প্রধান আসামি আজাদ হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এম এম মনিরুজ্জামান মণ্ডল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সেলিম মোল্লা জানান,থানার ভেতরে বিএনপি নেতা জাহিদুল ইসলাম মিস্টারকে মারধরের ঘটনায় তিনি বাদী হয়ে রোববার রাতে আজাদ হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। এ ছাড়া একই দিন আলমগীর হোসেন নামে ব্যক্তি বাদী হয়ে চাঁদাবাজির অভিযোগে আজাদ হোসেনকে প্রধান আসামি করে পৃথক আরেকটি মামলা করেছেন।এ.এম এম মনিরুজ্জামান মণ্ডল বলেন,রোববার রাতে মারামারি ও চাঁদাবাজির পৃথক দুই মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin