রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

সাভারে ছেলের হাতে বাবা খু/ন

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

হেলাল শেখঃ ঢাকার সাভারে ছেলের হাতে বাবা মহিন মিয়া (৩৮) খু’ন হয়েছেন। এ ঘটনায় ছেলে জিসানকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ জুলাই) ভোর ৪টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার রামচন্দ্রপুর ছাকিপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত মহিন মিয়া সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রামচন্দ্রপুর ছাকিপাড়া এলাকার মৃ’ত আব্দুল হামিদের ছেলে। পুলিশ জানায়, ভোর ৪ টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের ছাকিপাড়া এলাকায় মহিন তার ছেলের কক্ষে প্রবেশ করে মোবাইলের চার্জার খুঁজছিলো। এসময় ছেলে জিসান তার কক্ষে মোবাইলের চার্জার নেই বলে জানান। তবে মোবাইলের চার্জার না পেয়ে মহিন তার স্ত্রী ও ছেলেকে গালিগালাজ ও বকা বাজি করেন। পরে ছেলে জিসান উত্তেজিত হয়ে কথা বললে মহিন তাকে মারার জন্য টেস্টার হাতে নেন। এসময় ছেলেও তার বাবাকে থামানের চেষ্টা করেন। এক পর্যায়ে হঠাৎ ছেলে জিসান তার বাবার অন্ডকোষ চেপে ধরলে তিনি অচেতন হয়ে পড়েন। এসময় প্রতিবেশীরা মহিনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফাইজুর খান ঢাকা বলেন, খবর পেয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের ছেলে অন্ডকোষ চেপে ধরে তাকে হত্যা করেছে। ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin