
জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জামায়াতী ইসলামের উল্লাপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতা কর্মী। গত শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার আর এস বাজারে বিএনপি আয়োজিত জনসভায় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে ২০ নেতা কর্মীসহ জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিকে যোগদান করেন। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপি দলীয় নেতা কর্মীরা। বিএনপির রাজনৈতিক দর্শন ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর আদর্শ,রাজনৈতিক দর্শন,শিক্ষা,সেবা ও নিরাপত্তামূলক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।যোগদান অনুষ্ঠানে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র এম বেলাল হোসেন,যুবদল নেতা সামিউল ইসলাম সামিসহ অন্যান্যরা।
এ ব্যাপারে বিএনপি নেতা সাবেক মেয়র এম বেলাল হোসেন জানান,বিএনপির রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে জামাত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগদান করেন।আগামীতে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে বেলাল হোসেন জানান।