বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

উল্লাপাড়ায় জামায়াতের উপদেষ্টা কোবাদসহ ২০ জনের বিএনপিতে যোগদান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিলেন জামায়াতী ইসলামের উল্লাপাড়া পৌরসভার ৮ নং ওয়ার্ড উপদেষ্টা কোবাদ হোসেনসহ ২০ নেতা কর্মী। গত শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া পৌরসভার আর এস বাজারে বিএনপি আয়োজিত জনসভায় সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর হাত ধরে ২০ নেতা কর্মীসহ জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিকে যোগদান করেন। এ সময় তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিএনপি দলীয় নেতা কর্মীরা।  বিএনপির রাজনৈতিক দর্শন ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীর আদর্শ,রাজনৈতিক দর্শন,শিক্ষা,সেবা ও নিরাপত্তামূলক কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে এবং সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জামায়াত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগ দিয়েছেন বলে তিনি জানান।যোগদান অনুষ্ঠানে এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক জাহিদুল ইসলাম মিস্টার, পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌর মেয়র এম বেলাল হোসেন,যুবদল নেতা সামিউল ইসলাম সামিসহ অন্যান্যরা।
এ ব্যাপারে বিএনপি নেতা সাবেক মেয়র এম বেলাল হোসেন জানান,বিএনপির রাজনৈতিক দর্শনে বিশ্বাসী হয়ে জামাত নেতা কোবাদ হোসেন বিএনপিতে যোগদান করেন।আগামীতে তাকে যথাযথ মূল্যায়ন করা হবে বলে বেলাল হোসেন জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin