বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ময়মনসিংহে জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে ইউএনও

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৯৯ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগ এবং ‘ক্লিন ময়মনসিংহ’ কার্যক্রমের বাস্তবায়নে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
জেলা প্রশাসকের “যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা ” বাস্তবায়নে স্কুলে স্কুলে গিয়ে অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার।

বরিবার (২৬ জুলাই) সকালে “যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা”—এই স্লোগানকে সামনে রেখে নগরীর প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল ও মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে নিজ হাতে ঝাড়ু নিয়ে
এই কর্মসূচি বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

এসময় তিনি শিক্ষক ও কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন এবং আনুষ্ঠানিকভাবে ‘Clean Sunday’ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন।

পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম
বলেন, ‘আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার ময়মনসিংহকে ক্লীন ময়মনসিংহ বাস্তবায়নে ক্লীন সানডে ঘোষণা করেছেন। স্যার সেই মহতী উদ্যোগ বাস্তবায়নে সদর উপজেলা প্রশাসন কাজ করছে।তিনি বলেন- আপনার সচেতনতাই আগামী প্রজন্মের সুস্থতা; আসুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি; রোগমুক্ত ও সুন্দর সমাজ গড়ি|’ তিনি উপজেলার প্রতিটি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সপ্তাহের প্রতি রবিবার পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক পরিচ্ছন্ন পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় এই কর্মসুচী অব্যাহত থাকবে বলেও জানান তিনি|

এসময় উপজেলা নির্বাহী অফিসার শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও বিদ্যালয় পরিচ্ছন্নতা বজায় রাখতে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন|

উল্ল্যেখ্য- এর আগে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি হিসাবে জেলা প্রশাসকের ‘ক্লিন সানডে’ ঘোষণা করেন ময়মনসিংহ জেলা প্রশাসক। জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান সবুজ ও পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে ‘যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়|

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin