বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

সলঙ্গায় দুই স্কুলছাত্রী অপ/হরণের চেষ্টায় যুবক আ/টক

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা।পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে থানা হেফাজতে নেয়।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাটিকুমরুল-সলঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।

আটক যুবকের নাম ইয়ামিন (৩২)। তিনি হাটিকুমরুল ইউনিয়নের হাটিপাড়া গ্রামের সলংগা বাজারের ঔষধ ব্যবসায়ী আ: হান্নানের ছেলে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান,হাটিপাড়া সানমুন কিন্ডার গার্টেন স্কুলে যাওয়ার পথে রুকাইয়া খাতুন (১০) ও আখি খাতুন (৮) নামের দুই শিক্ষার্থীর পথরোধ করে ইয়ামিন।একপর্যায়ে তাদের মুখ চেপে ধরে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তোলার চেষ্টা করা হয়। এ সময় দুই শিক্ষার্থীর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করেন এবং অভিযুক্তকে আটক করেন।
স্থানীয় সূত্রে জানা যায়,এর আগেও অভিযুক্ত ইয়ামিনের বিরুদ্ধে ছাগল চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান ঘটনাস্থলে পৌঁছে জনতার কাছ থেকে ইয়ামিনকে উদ্ধার করে থানায় নিয়ে যান।আটকের সত্যতার সত্যতা নিশ্চিত করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন,স্কুলছাত্রীদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin