রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন, ফের গৌরনদীর মুখ উজ্জ্বল করলেন তাওহীদ

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১২৯ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

আন্তর্জাতিক অলিম্পিয়াডে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এবার জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হয়েছেন টি.এম তাওহীদ ইসলাম।

বরিশালের গৌরনদীর মুখ উজ্জ্বল করা টি.এম তাওহীদ ইসলাম উপজেলার বড় কসবা গ্রামের সন্তান। তার বাবা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. সুমন তালুকদার ও মা একজন স্কুল শিক্ষিকা।

শনিবার (২৫ জুলাই) গাজীপুরের ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট)-এ অনুষ্ঠিত National Mathematics Carnival 2026 Bangladesh-এ দেশের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় সবার মধ্যে প্রথমস্থান অর্জন করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তাওহীদ।

এর আগে আন্তর্জাতিক ‘জিরো অলিম্পিয়াড সিজন-২’ এ দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৯ হাজার ৩৩২ জন প্রতিযোগীর মধ্য থেকে চূড়ান্ত পর্বে দ্বিতীয় স্থান অর্জন করে আলোচনায় আসেন তাওহীদ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৪: জলজ জীবন সংরক্ষণ) বিষয়ে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ঢাকায় অনুষ্ঠিত হয়।

সেখানে অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পূর্ণ বৃত্তি অর্জন করেন।

স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাওহীদের ধারাবাহিক সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি গৌরনদীর জন্য গর্বের বিষয়। তার এ অর্জন প্রমাণ করেছে, মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রম থাকলে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে পারে।

গৌরনদীবাসীর প্রত্যাশা, জাতীয় গণিত অলিম্পিয়াডে চ্যাম্পিয়ন হওয়ার এই সাফল্যের ধারা অব্যাহত রেখে টি.এম তাওহীদ ইসলাম ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশ, জাতি এবং গৌরনদীর সুনাম বিশ্ব দরবারে তুলে ধরবেন।

টি.এম তাওহীদ ইসলামের এ কৃতিতের জন্য তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin