বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

চারঘাটে পুলিশের বিশেষ অ/ভিযানে ১০ পিস ইয়াবাসহ মা/দক ব্যবসায়ী গ্রে/প্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে চারঘাট পৌরসভার মিয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, রাজশাহী পুলিশ সুপারের নির্দেশনায় ও ওসি মাহাত বুবুব রহমান এর নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট মডেল থানার এসআই (নিঃ) মো. আব্দুল মতিন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মিয়াপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে জনৈক মো. কামাল চৌধুরীর বাড়ির সামনে চারঘাট-আড়ানী রাস্তা থেকে রুবেল মহলদার (৩২) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রুবেল মহলদার চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামের আকবর হোসেন মহলদারের ছেলে বলে পুলিশ জানায়।

পুলিশের দাবি, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

চারঘাট মডেল থানা (ওসি) মাহাবুবুর রহমান জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin