রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা সম্মেলন ‎পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা ‎পাইকগাছায় ১৫১টি মন্দিরে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা; চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পীরগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে দুঃস্থদের মাঝে বস্ত্র বি-তরণ মুকসুদপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত কেশবপুর পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক অভিযান ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন রাতের আঁধারে জ-বাই করা গরু ভ্যানে পরিবহন ক্ষেতলালে চারজনকে জ-রিমানা চারঘাটে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ সাড়ে ৩ লাখ টাকায় চাকরি, পরে অব্যাহতি—সংবাদ প্রকাশের পরও বহাল ইমন রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময়

আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় স/ন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গু/লিবিনিময়-এলাকায় আ/তঙ্ক সৃষ্টি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৯৪ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার প্রধান শিল্পাঞ্চল জামগড়া চৌরাস্তার চৌধুরী মার্কেট এলাকায় পুলিশ অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় অনেক দোকানপাট ও মার্কেট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

শনিবার (২৫ জুলাই ২০২৬) দুপুরে এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধার এবং অভিযুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক সন্ত্রাসী পুলিশকে লক্ষ্য করে আনুমানিক ১৪ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে পুলিশও প্রায় ৬ রাউন্ড গুলি ছোড়ে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার এবং অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা গ্রেফতারের তথ্য পুলিশ নিশ্চিত করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin