বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

মাধবপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপিকে শুভেচ্ছা ও অভিনন্দন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৭৭ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মাধবপাশা বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা অভিনন্দন ব্যানার নিয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নেতৃত্ব, রাজনৈতিক অবদান ও নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।
সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের এই অর্জন বিএনপি ও বরিশালবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি ইউসুফ হোসেন মোল্লা, আনোয়ার তালুকদার, নিজামুল ইসলাম হাসান সুমন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফ তালুকদার লিটন, মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিফুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শাহীন, মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি তালুকদারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে নেতাকর্মীরা অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin