বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বরিশাল বিসিক শিল্প এলাকা থেকে যুবকের ম/রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১০২ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানার একটি বদ্ধ কক্ষ থেকে দুর্জয় শাহ (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল চারটায় নগরীর বিসিক শিল্প এলাকার সিএমএস মুগ ডাল কারখানা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুর্জয় শাহ পিরোজপুরের ব্রাহ্মণকুটি গ্রামের রবীনাথ সাহার ছেলে। তিনি সিএমএস মুগ ডাল প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।

প্রতিষ্ঠানটির কর্মচারীরা জানান, দুর্জয় শাহ দীর্ঘ এক বছর ধরে কাজ করে আসছিলো। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার স্বাভাবিকভাবে কার্যক্রম করছিলেন। হঠাৎ তিনি রুমের দিকে চলে যান। এর কিছুক্ষন পর তাকে খোঁজাখুঁজি করলে অন্য আরেক স্টাফ সাকিল তার রুমের জানালা খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলছে।

তারা আরও বলেন, দুর্জয় বিকেল চারটার দিকে কাজের মাঝখানে তার রুমে প্রবেশ করার পর আর বের হয়নি। পরে ডাকাডাকি করে সাড়া না পেয়ে জানালায় খুলে দেখতে পান তিনি রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলে রয়েছে। পরবর্তীতে পুলিশে খবর দেয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেন।

কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে বলা সম্ভব নয় এটি হত্যা না-কি আত্মহত্যা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin