বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৪ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় বনার্ঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা ও প্রসাদ বিতরণসহ নানা ধর্মীয় মাঙ্গলিক কর্মসূচির মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথদেবের মহোৎসব উপলক্ষে ৯ দিন ব্যাপী
উল্টো রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে ২৪ জুলাই শুক্রবার বিকেলে উপজেলা সরল কালীবাড়ি কেন্দ্রীয় পূজা মন্দির ও বাতিখালী হরিতলা পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির পৃথক-পৃথক ভাবে শোভাযাত্রা সহ মাঙ্গলিক কর্মসূচির আয়োজন করে। দুই মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা ( উল্টোরথযাত্রা) উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে সমবেত হয়। পরে আলোচনা সভা ও উপস্থিত রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
সরল কালীবাড়ি উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি সুরঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান। উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, অনাথ বন্ধু সরদার, শ্যামাপদ মন্ডল, অখিল কুমার মন্ডল, সুভাষ মন্ডল, অনুপম সরদার, গোপাল মন্ডল সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ।
অনুরূপভাবে বাতিখালী-হরিতলা পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির কমিটির সভাপতি গৌতম কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতা প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, পৌর হিন্দু বৌদ্ধ খৃীস্টান ঐক্য পরিষদ সভাপতি সন্তোষ কুমার সরদার, পৌর পূজা পরিষদ সভাপতি বাবু রাম মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান অনিতা রানী মন্ডল, এ্যাড, সুকান্ত সরকার, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, প্রভাষক জীবেশ রায,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ্বজিৎ দাশ, অমরেন্দ্র নাথ মন্ডল, প্রদীপ কুমার মন্ডল সহ মন্দির কমিটির নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৬ জুলাই জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে ৯ দিনব্যাপী ধর্মীয় কর্মসূচি শুরু হয়।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin