বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সলঙ্গার চরবেড়া মাঠে প্রমিলা ফুটবল প্রীতিম্যাচে দর্শকের উপ/চে পড়া ভী/ড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
খেলাধুলায় বাড়ে বল,মাদক ছেড়ে খেলতে চল’এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের সলঙ্গায় অনুষ্ঠিত হয়েছে প্রমিলা ফুটবল প্রীতি ম্যাচের ফাইনাল। আজ শুক্রবার বিকেলে সলঙ্গার চরবেড়া উচ্চ বিদ্যালয় মাঠে সোনার বাংলা সংসদের উদ্যোগে আয়োজিত এ ম্যাচে অংশ নেয় এন এস এফ সি (সিরাজগঞ্জ) ও রক্সি ফুটবল একাডেমি (বগুড়া)।
টুর্নামেন্টের আয়োজক ও সভাপতি ছিলেন,নবগঠিত সলঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি এবং বিশিষ্ট ক্রীড়ানুরাগী ফরিদুল ইসলাম ফরিদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি জননেতা মতিয়ার রহমান সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী,বিএনপি নেতা ও সাংবাদিক এম.দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক তারিফ মাহমুদ, সিনিয়র সহ-সভাপতি আজাহার আলী খান,হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সভাপতি মেহেদী হাসান আমজাদ, সলঙ্গা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নূর নবী শিকদার,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি কাবলু মিয়া, সলঙ্গা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুশফিকুর রহমান লেবু,আব্দুল বারীক মেম্বরসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম ফরিদ বলেন,ফুটবল নিঃসন্দেহে একটি অত্যন্ত জনপ্রিয় খেলা। তরুণ সমাজকে অপরাধ,মাদক ও মোবাইল আসক্তির মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা অপরিসীম।লেখাপড়ার পাশাপাশি নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে যুবসমাজকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তরুণদের কল্যাণে ভবিষ্যতেও চরবেড়া মাঠে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
বিকেল থেকেই খেলা উপভোগ করতে মাঠে জড়ো হন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক।কানায় কানায় পূর্ণ মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচটি দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin