বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ময়মনসিংহে এড মাহবুবের নেতৃত্বে কর্মী সমর্থকদের ফুলের শুভেচ্ছা সিক্ত নাহিদ-সার্জিসরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৮ Time View

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহবায়ক এক দফার ঘোষক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম,চাঁ’দা’বাজির বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর নাসিরুদ্দিন পাটোয়ারী সহ এনসিপির কেন্দ্রীয়
নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন দলীয় নেতাকর্মীরা।

দেশ গড়তে জুলাই জাগরণী পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সমাবেশে যোগ দিতে শুক্রবার (২৪জুলাই) তারা ময়মনসিংহে এসে পৌছলে
জেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম এর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, গণতান্ত্রিক অধিকার এবং জনগণের প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখবেন। কর্মসূচিকে ঘিরে জেলা- উপজেলা এনসিপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম জানান- পদযাত্রা সফল করতে ময়মনসিংহ ইতোমধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু করেছে জুলাই অভ্যুত্থানের নেতাদের নিয়ে গড়ে উঠা এ রাজনৈতিক দলটি। ময়মনসিংহ নগরী ও হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে করা হচ্ছে পোস্টারিং। বিভিন্ন সড়কে পদযাত্রার সমর্থনে তোড়নও নির্মাণ করা হয়েছে। পদযাত্রায় বিপুল জনসমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন-জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে দেশজুড়ে জুলাই পদযাত্রা করছে এনসিপি। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে পদযাত্রা নিয়ে গিয়েছে দলটি।

কর্মসুচীর অংশ হিসাবে ২৫ জুলাই বিকেল ৪টায় হালুয়াঘাট উত্তর বাজারের ধানমহালে অনুষ্ঠিতব্য এক সমাবেশে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমনকে ঘিরে উপজেলা জুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।

উল্ল্যেখ-জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, পদযাত্রা ও জনসভায় যোগ দিতে সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের দেওয়া ফুলেল ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন নাহিদ ইসলাম ও সারজিস আলমসহ অন্য নেতৃবৃন্দ।রাজনৈতিক কর্মসূচি ও গণসংযোগদেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ‘জুলাই গড়তে পদযাত্রা’ এবং পথসভা চালিয়ে যাচ্ছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। এসব সফরে স্থানীয় জনতা ও ছাত্র-জনতা তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন এবং সংবর্ধনা জানাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin