বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

আশুলিয়ায় র‍্যাব-৪-এর অভিযানে ৪০ কেজি গাঁজাসহ এক নারী মা/দক কা/রবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১৩ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৪। এ সময় মাদক সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই ২০২৬ইং) র‍্যাব-৪ এর দায়িত্বে থাকা অফিসার জানান, আজ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের নবীনগর ক্যাম্পের সদস্যরা আশুলিয়ার আউকপাড়া পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং ঘটনাস্থল থেকে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধারকৃত গাঁজা আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‍্যাব-৪ আরও জানায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। রাজনীতির আড়ালে বা অন্য কোনো পরিচয়ে মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে স্থানীয় বাসিন্দারা এ অভিযানের প্রশংসা করে এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে সফল অভিযান পরিচালনার জন্য র‍্যাব-৪-এর দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin