বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

তেঁতুলিয়ায় জনসেবার প্রত্যয়ে মানবতার ফেরিওয়ালা চেয়ারম্যান পদপ্রার্থী দুলাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম,তেতুলিয়া প্রতিনিধিঃ মানুষ মানুষের জন্য, এই চিরন্তন সত্যের বাস্তব প্রতিফলন দেখতে হলে পরিচিত হতে হবে একজন মানবিক সমাজসেবকের সাথে। তেমনই একজন নিবেদিত প্রাণ মানুষ হলেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ৫নং বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্রামের আলহাজ্ব বশির আলমের একমাত্র সুযোগ্য সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উদ্যোক্তা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. দুলাল হোসেন (বাচ্চু)। সবার কাছে তিনি বাচ্চু কন্ট্রাক্টর নামে পরিচিত।

তিনি দীর্ঘদিন ঢাকায় ব্যবসায়িক দায়িত্ব পালন করে আসছেন। তবে পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে তিনি আজ সাধারণ মানুষের আস্থার প্রতীক একজন প্রকৃত মানবতার ফেরিওয়ালা।

গত বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি গ্রামে অনেক বৃদ্ধ পুরুষ-মহিলাকে তার মাথায় হাত বুলিয়ে দোয়া করতে দেখা যায়। তাদের বলতে শোনা যায়, অনেককেই দেখলেন এবার তারা তাকেই চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।

অল্প সময়েই সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বাচ্চু। হাস্যোজ্জ্বল, প্রাণবন্ত এই মানুষটি প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন মানুষের কল্যাণে। তার একটাই স্বপ্ন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাসি ফোটানো।

ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, শীতার্ত ও বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের সহযোগিতা সবক্ষেত্রেই রয়েছে তার সক্রিয় উপস্থিতি। শুধু তাই নয়, যে কোনো সামাজিক সমস্যায় তাকে সবসময় পাশে পাওয়া যায়, যা এলাকাবাসীর কাছে তাকে অনুকরণীয় করে তুলেছে।

নিজস্ব অর্থায়নে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে অবদান রেখে তিনি গড়ে তুলছেন একটি মানবিক ও আদর্শ সমাজের ভিত্তি।

তার নির্বাচনী ইস্তেহার গুলো হচ্ছে- শিক্ষার উন্নয়ন, রাস্তা ও অবকাঠামো উন্নয়ন, সার্বিক উন্নয়ন ও জনসেবা এবং মাদক ও সামাজিক সমস্যার প্রতিরোধ।

দুলাল হোসেন (বাচ্চু) বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবনবিধান। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের সেবা করা একটি বড় ইবাদত। মসজিদ-মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট ও বাঁধ উন্নয়নসহ জনকল্যাণমূলক কাজের মাধ্যমে আমি সমাজের জন্য কিছু করতে চাই। মানুষের সেবা করেই আমি আত্মতৃপ্তি পাই। যতদিন বেঁচে থাকবো, ততদিন অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চাই। তিনি আরও বলেন, একটি সুন্দর সমাজ গড়তে হলে দরকার ইতিবাচক মানসিকতা ও সম্মিলিত প্রচেষ্টা। পরিবেশ রক্ষা ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি এলাকাবাসী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও ভালোবাসা প্রত্যাশা করেছেন।

মুহম্মদ তরিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin