শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

তারাগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে অ/বহিতকরণ ও মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৮ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় সরকারি ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল, গতিশীল ও শতভাগ স্বচ্ছ করার লক্ষ্যে এক বিশেষ অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে এই সভার আয়োজন করা হয়।তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান আলোচক হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব মাহমুদুল ইসলাম। সভায় ফ্যামিলি কার্ডের সঠিক ব্যবহার এবং প্রকৃত সুবিধাভোগীদের নির্ভুল তালিকা প্রণয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। তালিকায় যেন কোনো ধরনের অসঙ্গতি বা অনিয়ম না থাকে, সে বিষয়ে মাঠপর্যায়ে সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জনাব সিরাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু। এছাড়া স্থানীয় সংসদ সদস্যের (এমপি) প্রতিনিধি আমিনুল ইসলাম সভায় উপস্থিত থেকে তাঁর বক্তব্য তুলে ধরেন। মতবিনিময় সভায় উপজেলার ৫টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ অংশ নিয়ে মাঠপর্যায়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং বিতরণ প্রক্রিয়াকে সম্পূর্ণ বিতর্কহীন রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশের নিম্নআয়ের ও কর্মক্ষমতাহীন জনগোষ্ঠীর পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য চাল, ডাল, তেল ইত্যাদি) বিতরণ করে আসছে। প্রকৃত দরিদ্ররা যেন এই সুবিধার আওতাভুক্ত থাকে এবং কোনো অবস্থাতেই যেন বিত্তবান বা অযোগ্য ব্যক্তিরা এই তালিকায় স্থান না পায়, তা নিশ্চিত করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। স্বচ্ছ ডেটাবেজ তৈরির মাধ্যমে এক কার্ডে কেবল একটি পরিবারই যেন সরকারি সুবিধা পায়, তা কঠোরভাবে তদারকি করা হচ্ছে।অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে সাংবাদিকরা ফ্যামিলি কার্ডের সঠিক বণ্টন ও স্বচ্ছতা নিশ্চিতে মাঠপর্যায়ের নানা পর্যবেক্ষণ ও গঠনমূলক পরামর্শ তুলে ধরেন। প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ সাংবাদিকদের এই মতামতকে সাধুবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান। ওই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ,মসজিদের ইমাম,শিক্ষক ইউপি সদস্য প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin