
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ
২৩ জুলাই বৃহস্পতিবার ডোমার সার্কেল অফিস কক্ষে শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রংপুর নীলফামারী ডোমার সার্কেল অফিস দ্বি-বার্ষিক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত ডিআইজি সার্কেল অফিসের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন, অফিসের বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন কার্যক্রম শেষে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরিদর্শন শেষে অত্র অফিসে কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে কুশল বিনিময় করেন এবং সকলের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার নীলফামারী ফরহাদ হোসেন খাঁন; এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নীলফামারী; ফারুক আহমেদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী-সার্কেল) নীলফামারী; জনাব জ্যোতির্ময় ঘোষ সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি), আব্দুল্লাহ আল মাহমুদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (প্রবি) সহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
নীলফামারী প্রতিনিধি।