গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
সরকারের ঘোষিত ‘৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি ডিগ্রি কলেজ মাঠের চারপাশে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি আওতায় ফলজ, ওষধীসহ বিভিন্ন জাতের বৃক্ষরোপণের উদ্বোধন করেন উক্ত কলেজ এর অধ্যক্ষ কৃষিবিদ মোঃ দেলোয়ার হোসাইন প্রামানিক। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রভাষক মোঃ রওশন আলম সঞ্জু, খন্ডকালীন প্রভাষক মোঃ আনিসুর রহমান, অফিস সহায়ক আব্দুল আউয়াল প্রমূখ।
পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানা গেছে।