ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে ভাটিপাড়া বিল্লাল মার্কেট এলাকায় গাঁজা সেবনের দায়ে রিয়াদ হাসান (২২) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রিয়াদ হাসান ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নং ওয়াডের গোলাপের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে বলেন, আমি খুশিতে গাঁজা খাই।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার সচেতন জনতা গাঁজা সেবনের সময় রিয়াদ হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান,সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।স্থানীয় সমাজসেবক জামাল উদ্দিন বলেন, মাদক সমাজকে ধ্বংস করে। তাই এলাকাবাসী সবাই মিলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রশাসনের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১২(২) ও ১২(৩) ধারা" এবং "ফৌজদারি দণ্ডবিধির ১০৩ ধারা" উল্লেখ করেছেন। গাঁজা সেবনের দায়ে রিয়াদ হাসান (২২) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।