বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ফুলবাড়ীয়ায় মাদ/কবিরোধী অভি/যানে এক যুবকের ৪ মাসের বি/নাশ্রম কা/রাদণ্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫৬ Time View

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার মধ্যে ভাটিপাড়া বিল্লাল মার্কেট এলাকায় গাঁজা সেবনের দায়ে রিয়াদ হাসান (২২) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত রিয়াদ হাসান ফুলবাড়ীয়া পৌরসভার ৭ নং ওয়াডের গোলাপের ছেলে। ভ্রাম্যমাণ আদালতে তিনি নিজের দোষ স্বীকার করে বলেন, আমি খুশিতে গাঁজা খাই।স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার সচেতন জনতা গাঁজা সেবনের সময় রিয়াদ হাসানকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ জানান,সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।স্থানীয় সমাজসেবক জামাল উদ্দিন বলেন, মাদক সমাজকে ধ্বংস করে। তাই এলাকাবাসী সবাই মিলে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছি। প্রশাসনের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১২(২) ও ১২(৩) ধারা” এবং “ফৌজদারি দণ্ডবিধির ১০৩ ধারা” উল্লেখ করেছেন। গাঁজা সেবনের দায়ে রিয়াদ হাসান (২২) নামে এক যুবককে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin