বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোতার  বিদায় সংবর্ধনা: কাঁদ/লেন ও কাঁ/দালেন- পেলেন স্বর্ণপদক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০৪ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ আজ বৃহস্পতিবার ২৩ জুলাই কর্মময় জীবন থেকে অবসরের মাধ্যমে দীর্ঘ সাড়ে  ৩৭ বছরের শিক্ষকতা পেশার সমাপ্তি হলো প্রধান  শিক্ষক মোঃ মাহাফুজুল আলম তোতার। তিনি  ১৯৮৮ খ্রিঃ ১ ডিসেম্বর  রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পালপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক ( বিএসসি) হিসেবে যোগদান করেন। এখানে তিনি সুনামের সাথে দায়িত্ব পালন করে খেলাধুলা, শিক্ষার মান  উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করেন।

পরবর্তীতে রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার  প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামানের আর্দশে অনুপ্রাণিত হয়ে ১৯৯৫ ইং সালের ১ আগষ্ট ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিএসসি হিসেবে যোগদান করে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

২০০৯ ইং সালের ১ জুলাই রাজবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান হিসেবে পদোন্নতি পান। এখানেও তিনি শিক্ষকদের সহযৌগিতায়  প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন।

সর্বশেষ তিনি  ২০১৩ ইং সালের ৭ জুলাই পিরিজপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। নিয়োগ পেয়ে তিনি বিপদে পড়েন।  বিদ্যালয়ের তিন জন সহকারী শিক্ষক একটি কবিতা লিখা স্মরণিকা হিসেবে প্রকাশ করাকে কেন্দ্র করে  এলাকায় ব্যাপক জনরেসের সৃষ্টি হয়। বিদ্যালয়ের মেইনগেট ভেঙ্গে ফেলেন, একরকম দাঙ্গারমত পরিবেশ সৃষ্টি হয়েছিল। কিন্তু স্থানীয় প্রশাসন ও প্রধান শিক্ষক মাহাফুজুল আলম তোতা স্থানীয় জনগনকে শান্ত করেন এবং তিন শিক্ষককে প্রশাসনের হাতে তুলে দিয়ে এক বিরল দৃষ্টান্ত সৃষ্টি করেন। পরবর্তীতে এলাকাবাসী ও শিক্ষকদের সহযৌগিতায় ওই তিন শিক্ষককে পাঠদান কার্যক্রমে ফিরে আনেন এবং দ্রুত বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনেন। এরপর থেকে প্রধান শিক্ষক তোতাকে পেছন ফিরে তাঁকাতে হয় নি। বিদ্যালয়ের ৫০ বছর  হওয়ায় ২০১৭ সালে  সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানটি সুন্দর,  সুষ্ঠুভাবে শেষ করায় গোদাগাড়ীর আলোচনার কেন্দীয় বিন্দুতে উঠে আসেন। এ অনুষ্ঠান সফলভাবে করায় সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী খুশি ৮৫ লাখ টাকা ব্যয়ে  দু,তলা একাডেমিক ভবণ নির্মান করে দেন।  ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের শ্রেনী কক্ষের  সমস্যার সমাধান হয়। তথ্য প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগানোর জন্য আধুনিক

আইসিটি   ল্যাবের ব্যবস্থা করেন। পাবলিক পরীক্ষার ফলাফল, জুনিয়ার বৃত্তি পরীক্ষার ফলাফলে উপজেলার অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানে পরিনত হয়। আকর্ষনীয় মেইনগেট নির্মান করেন।

রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার পিরিজপুর উচ্চ বিদ্যালয় থেকে  প্রধান শিক্ষক তোতা  কর্মময় জীবনের ইতি টানলেন সুধিজন, সহকর্মী, বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীদের হৃদয় নিংড়ানো ভালোবাসার মধ্য দিয়ে।

বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) সকাল ১০ টার সময় বিদ্যালয়ের চত্তরে  সুবিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরী করে পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাফুজুল আলম তোতার অবসরকালীন   বিদায় অনুষ্ঠান  নানা আয়োজন করা হয়।

এ সময় প্রিয় শিক্ষককে বিদায় জানাতে  সকাল থেকেই এলাকার গণ্যমান্য বক্তি, রাজনৈতিক ব্যক্তিত্ব,  জনপ্রতিনিধি শিক্ষক শিক্ষার্থীরা স্কুলে হাজির হয় শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদনের জন্য। শিক্ষার্থী ও সহকর্মী সবাই অশ্রুসিক্ত। বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ। সকলের ভালোবাসায় সিক্ত বিদায় সংবর্ধনা শেষ হয়।

পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে 

 ব্যবস্থাপনা কমিটির সভাপতি  মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে 

অবসরত্তোর  সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য  প্রদান করেন, বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, বিদ্যুৎ, জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপপরিচালক, বজলার রশিদ,  অধ্যক্ষ আব্দুল্লাহ আল মাহমুদ বিপ্লব, বাংলাদেশ শিক্ষক সমিতির গোদাগাড়ী শাখার সাধারণ সম্পাদক ও মহিশালবাড়ী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার আলী, রাজাবাড়ীহাট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুস সালাম শাওয়াল, বিএনপি নেতা তাজমিলুর রহমান শেলী,  সুলতানগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান সাদেকুল ইসলাম, সোনাদীঘি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম, মাটিকাটা  ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম মুর্তেজা, প্রেমতলী সুকবাসিয়া উচ্চ বিদ্যালয়ের মোসাঃ শাহানাজ খাতুন, গুনিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, পালপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক আব্দুর রহিম,সাবেক ছাত্র প্রধান শিক্ষক শফিকুল ইসলাম প্রমূখ। 

বক্তাগণ তাদের বক্তব্যে  বলেন, জন্ম যেখানে হউক না কেন? কর্ম হউক ভাল, মানুষ বেঁচে থাকে কর্মের গুনে। 
 তোতা শুধু প্রধান শিক্ষকই ছিলেন না। একজন যোগ্য অভিভাবকও ছিলেন, মানুষের পরম বন্ধু। তাঁর সততা, মহত্ব ও কর্মকুশলতা আমাদের গর্বের। তার দীর্ঘ অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে। এতোটা সময় আমাদের সঙ্গে ছিলেন যার অনেক স্মৃতি রয়েছে । তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। মহান এই পেশায় সাড়ে ৩৭ বছর ধরে তিনি শিক্ষকতা পেশায় বিভিন্ন বিদ্যালয় শিক্ষকতা করেছেন। এই মহান পেশায় যুক্ত থাকায় আদর্শ শিক্ষার্থী গড়ার কারিগর।

 পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের  প্রাপ্তন ছাত্র থেকে প্রধান শিক্ষক হিসেবে  শিক্ষকতা জীবনে  আজ বিদায়ী দিন ও শেষ কর্ম দিবসে প্রিয় শিক্ষক, শিক্ষার্থী সহকর্মী- অভিভাবক, এলাকাবাসী  উপস্থিত অতিথি বৃন্দ অশ্রুসিক্ত নয়নে বিদ্যালয়ের পক্ষ থেকে স্বর্ণপদকসহ শিক্ষার্থী, শিক্ষক সমিতিরসহ বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছায় বিদায় জানান।

মোঃ হায়দার আলী
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin