বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

সংগঠনকে আরও গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহবান সভাপতি মাওলানা জামিলুর-সম্পাদকহাফিজুর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১১৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করতে সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিকল্প নেই। আদর্শ, সততা ও জবাবদিহিতার ভিত্তিতে সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর কিংফিশার কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে প্রধান আলোচকের বক্তব্যে দলের সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের বলেন, শূরা ইসলামী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণই সংগঠনের অগ্রগতিকে ত্বরান্বিত করে।

জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের শূরা সদস্য এবং দায়িত্বশীল নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।

অধিবেশনে সাংগঠনিক কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দাওয়াতি কার্যক্রম সম্প্রসারণ এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বিগত সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২৭-২৮ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

নতুন সেশনের সভাপতি হিসেবে মাওলানা মুহাম্মাদ জামিলুর রহমান এবং সেক্রেটারী হিসেবে মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin