বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

রায়গঞ্জের আমশড়ায় আহলে হাদিস আন্দোলনের সুধী সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

জি.এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বাদ আছর উপজেলার ধুবিল ইউনিয়নের আমশড়া মার্কাস জামে মসজিদে রায়গঞ্জ উপজেলা ও সলঙ্গা থানা এলাকার কর্মীদের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন,(অব:) শিক্ষক সাখাওয়াত হোসেন এবং সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আহলে হাদীছ আন্দোলন বাংলাদেশ,সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মাও: মুর্তজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি শফিউল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল মতিন এবং যুবসংঘের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ।
সমাবেশ শেষে সর্বসম্মতিক্রমে (অব:) শিক্ষক সাখাওয়াত হোসেনকে সভাপতি, জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং শিহাব উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহকারী অধ্যাপক আব্দুল বারী (অর্থ সম্পাদক),ফারুক আহমেদ (প্রচার সম্পাদক),আব্দুর রাজ্জাক (শিক্ষা বিষয়ক সম্পাদক),আতাউর রহমান ঝন্টু (সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক), একরামুল হক (যুব বিষয়ক সম্পাদক), হাসান আলী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) এবং সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম (দপ্তর সম্পাদক)।
এ ছাড়া গোলাপ মুন্সী,আব্দুল হাকিম, শহিদুল ইসলাম,হাবিবুর রহমান, আমজাদ হোসেন,আব্দুস ছামাদ, আব্দুস সবুর,আবু হানিফ ও সোলায়মান হোসেনকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে জেলা সভাপতি মাও: মুর্তজা নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin