বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

সুজানগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৩ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ পাবনার সুজানগরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলার কৃষক-কৃষাণীদের মধ্যে প্রণোদনার বিভিন্ন উপকরণ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ গাছের চারা বিতরণের উদ্বোধন করেন পাবনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা হাবিব। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্ব্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মান্নান হোসেন ও জাহিদ হোসেন, বেড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনি, সুজানগর উপজেলা বিএনপির নেতা আহমেদ আলী প্রামানিক লাটু, হারুন মন্ডল এবং সুজানগর উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আনিছুর রহমান খোকনসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ে ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে কৃষি প্রণোদনা কমসূচির আওতায় ১৮০০জন কৃষক-কৃষাণীর মাঝে সবজি বীজ, ১২০ জন কৃষক-কৃষাণীর মাঝে পেঁয়াজ বীজ, ১৮২ জন কৃষক-কৃষাণীর মাঝে ও ৮০টি প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin