বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বাবুগঞ্জে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনের দায়ে মোবাইল কোর্ট, ৪ দোকানিকে ২ হাজার ৩০০ টাকা জ/রিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশন নিষিদ্ধ। এ আইন লঙ্ঘনের অভিযোগে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে চারটি দোকানকে মোট ২ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল নাহার তামান্না।

অভিযানকালে বিভিন্ন দোকানে সিগারেট ও অন্যান্য তামাকজাত পণ্যের বিজ্ঞাপন, প্রচারণা ও প্রমোশনমূলক সামগ্রী প্রদর্শনের প্রমাণ পাওয়া যায়। পরে আইন অনুযায়ী সংশ্লিষ্ট চার দোকানিকে মোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল নাহার তামান্না জানান, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকজাত পণ্যের প্রচারণা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে চলার আহ্বান জানান এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin