শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গোপালগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের আলোচনা সভা অনুষ্ঠিত 

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭২ Time View

কে এম সাইফুর রহমান, 
নিজস্ব প্রতিনিধিঃ 

গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) জেলা প্রশাসন, গোপালগঞ্জ-এর আয়োজনে ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (Disinformation) ও অপপ্রচার বিস্তার রোধে সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের গুরুত্ব বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুলী বিশ্বাস। 

এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (অঃ দাঃ) ফারিহা তানজিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রেজওয়ানা কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ূন রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম ফয়জুল বারী সহ অন্যান্য সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, বিভিন্ন মসজিদের ইমামগণ, মন্দিরের পূজারীগণ ও বিভিন্ন গির্জার ফাদারগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হলেও এর অপব্যবহার এবং গুজব-অপপ্রচারের বিস্তার সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহাবস্থান ও জননিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি, তথ্যের সত্যতা যাচাই এবং দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনায় গুজব ও অপপ্রচার প্রতিরোধ, ইতিবাচক ও তথ্যভিত্তিক বিষয়বস্তুর প্রসার, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin