শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

উজিরপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালি/য়েছেন ইমাম

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৯০ Time View

কে এম সোহেব প্রতিনিধি :

প্রবাসীর স্ত্রী এক সন্তানের জননীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে সর্বত্র ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামের।

বুধবার (২২ জুলাই) দুপুরে স্থানীয় একাধিক সূ্ত্রে জানা গেছে, ওই গ্রামের কাশেম ফকিরের ছেলে বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছ থেকে সাত দিনের ছুটি নিয়েছেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফিরে আসেননি।

পরে স্থানীয়রা খোঁজ করে জানতে পারেন, একইদিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি আক্তার (২২) তার পাঁচ বছর বয়সের কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন থেকে পরকীয়ার সম্পর্ক চলে আসছিল। সেই সম্পর্কের সূত্রধরে তারা একসাথে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন।

মসজিদের একাধিক মুসল্লীরা জানিয়েছেন, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যায়। পরে তারা জানতে পারেন তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। অপরদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin