বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

চারঘাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৬২ Time View

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবং জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার তদারকি, জনভোগান্তি নিরসনসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

একই সভায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বয়ের মাধ্যমে কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা তৌফিক রেজা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, চারঘাট মডেল থানার (ওসি) আব্দুল মালেক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়াদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল কালাম আজাদ, নৌপুলিশ প্রতিনিধি এস আই এনামুল, গ্রাম আদালতের সমন্বয়কারী মনিরুল ইসলাম, চারঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ।

সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করতে সকল সরকারি দপ্তর, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।

মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin