বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎কাঁচা মরিচের বাজারে আ/গুন, হাত দেওয়া দায় ‎চরম বেকা/য়দায় সাধারণ ক্রেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎কয়েক দিনের টানা বর্ষণ ও বৈরী আবহাওয়া লাফিয়ে বাড়ছে কাঁচা সবজর দাম। বিশেষ করে কাঁচা মরিচের দাম বেড়েছে কয়েক গুণ।
‎বৃষ্টির পানিতে মরিচ খেত তলিয়ে যাওয়ার পাশাপাশি পরিবহন সংকটের অজুহাতে হঠাৎ করেই হু-হু করে বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারভেদে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে রেকর্ড মূল্যে, যা একদম সাধারণ ও নিম্নআয়ের মানুষের সাধ্যের বাইরে চলে গেছে। পাইকগাছা পৌর বাজারসহ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে দেখা গেছে, সপ্তাহখানেক আগেও যেখানে কাঁচা মরিচ সাধারণ দামে বিক্রি হতো, সেখানে এখন দামে দ্বিগুণ থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। স্থানভেদে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা পর্যন্ত! হুট করে মরিচের এমন আকাশছোঁয়া দামে বাজারে এসে মাথায় হাত পড়েছেন সাধারণ ক্রেতারা।
‎”রান্নায় একটু ঝাল না হলে চলে না, কিন্তু এখন মনে হচ্ছে মরিচ ছাড়াই রান্না শিখতে হবে। ১০০ টাকার বাজার নিয়ে গেলে মরিচ কিনতেই বাজেটের বড় অংশ শেষ হয়ে যায়। ক্ষোভ ও হতাশায় ভরা কণ্ঠে বলেন গদাইপুর বাজারে এক খুচরা ক্রেতা কামরুল ইসলাম।
‎ব্যবসায়ীরা বর্ষার অজুহাত দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। গদাইপুর বাজারে কয়েক জন ব্যবসায়ী বলেন দেশের প্রধান মরিচ উৎপাদনকারী অঞ্চলগুলোতে বৃষ্টির কারণে মরিচ খেত পানির নিচে তলিয়ে গেছে এবং গাছ পচে নষ্ট হচ্ছে।
‎প্রতিকূল আবহাওয়ার কারণে খেত থেকে মরিচ তোলা ব্যাহত হচ্ছে, যার ফলে পাইকারি বাজারে সরবরাহ একেবারেই কমে গেছে। বৃষ্টিতে যাতায়াত ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় দ্বিগুণ ভাড়ায় কাঁচা পণ্য সরবরাহ করতে হচ্ছে।আগড়ঘাটা বাজারে এক ব্যবসায়ী বলেন, মরিচ একটি পচনশীল পণ্য, আড়তে মাল না আসলে কিংবা আড়তদারদের কাছে বেশি দামে কিনতে হলে খুচরা বাজারে তার প্রভাব পড়া স্বাভাবিক।
‎তবে সাধারণ ক্রেতাদের মতে, অতিরিক্ত বৃষ্টির অজুহাতে অসাধু সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীরা ইচ্ছেমতো দাম বাড়িয়ে বাড়তি মুনাফা লুটছে। সাধারণ মানুষের দাবি, এই সংকটের মুহূর্তে বাজার মনিটরিং জোরদার করা না হলে কাঁচা পণ্যের দামে কোনো লাগাম থাকবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin