বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
৪৮ বছরের কুমিল্লা বিএনপি: আকবরের আদর্শ, রাবেয়ার প্রভাব, ইয়াছিনের সংগঠন ও সাক্কুর নগর রাজনীতির ইতিহাস সিসিইউ’তে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ঘাটাইলে ‘সহজ কেনাকাটা, বিশ্বস্ত সেবা’ অনলাইনে পরান গ্লোবাল অ্যাপের শুভ উদ্বোধন বিএনপির ৬ মাসের উন্নয়ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার আহ্বান-পানিসম্পদ প্রতিমন্ত্রী আজাদ আগস্টে ৬৭ সাংবাদিক নি/র্যাতন হয়/রানির শি-কার: মিডের উদ্বেগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল খাদেমুল বাশার-এর শা/হাদাত বার্ষিকী পালন গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভূঞাপুর স্বাস্থ্যকমপ্লেক্সের অ-ব্যবস্থাপনা নিয়ে সাংবাদিকের পোষ্ট স্বাস্থ্য কর্মকর্তার লিখলেন বেয়া/দব ধা/ন্দাবাজ ভ/ন্ড গণতন্ত্রের জন্য বহু নেতাকর্মী প্রাণ দিয়েছেন : জহির উদ্দিন স্বপন

দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে-হাসনাত আব্দুল্লাহ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭১ Time View

বায়জিদ হোসেন, মোংলা:
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-০৪ আসনের এমপি হাসনাত আবদুল্লাহ বলেছেন, বিগত ২৪’র পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়। এ গুমের ঘটনা বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে রচিত হলো। অন্তবর্তী সরকার গুম কমিশন করার জন্য সুপারিশ করেছিলো। বিএনপি সরকার কথা দিলেও যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত ও নিপীড়িত হয়েছে সেই দল গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে। বিএনপি সরকার হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছেন।

বুধবার রাত ১০টায় মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় বিশেষ অতিথির বক্তৃতায় এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃ মাহমুদা মিতু বলেছেন, আমাদের এখন দুইটি আকাঙ্খা। একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার আরেকটি হলো দিল্লিতে বসে যে চক্রান্ত করছে, দুইদিন পরপর যে উকি মারার কথা বলছে, সেই শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দঁড়িতে ঝুলানোর আকাঙ্খা।

পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হাসনাত আবদুল্লাহ মোংলা পোর্ট পৌরসভার মেয়র পদ পদপ্রার্থী হিসেবে এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্যা রহমাতুল্লাহকে মনোনীত করে হাত উচু করে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন।

এ পদযাত্রা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহবায়ক সরোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, এনসিপির স্থানীয় নেতা মৃধা মাজেদুল ইসলাম, আবু হাসান, মোঃ জুবায়ের, জাহিদ হাসান ও মোঃ সোহেল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin