বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

‎পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

‎ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
‎ পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সাথে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তর সুন্দরবন সুরক্ষা প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা পারভীন, শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, থানার এসআই আতিকুর রহমান।
‎সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন রুপান্তরের প্রকল্প কর্মকর্তা সাকী রেজওয়ানা ও মনিটরিং অফিসার দীপ সাহা। বক্তব্য রাখেন জার্নালিজম ফর সুন্দরবন এর যুগ্ম আহবায়ক সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, ফোরামের সদস্য সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, স্নেহেন্দু বিকাশ, এইচএম শফিউল ইসলাম, শিক্ষক নাহিদা আক্তার, রবিউল ইসলাম, এনজিও প্রতিনিধি মুক্তা বিশ্বাস, নাসরিন সুলতানা, রোজিনা খাতুন, ইয়ুথ ফর সুন্দরবন এর কৃষ্ণা চক্রবর্তী, রেশমা সুলতানা, ফয়সাল সরদার, আলিফা খাতুন, তানিয়া রহমান, তানজিলা, রুমানা ও গনি।
‎কর্মশালায় সুন্দরবন সুরক্ষা প্রকল্পের কার্যক্রম প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন প্লাস্টিক ও পলিথিন দূষণের কারণে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীব বৈচিত্র্য আজ হুমকির মুখে পড়েছে। দূষণ প্রতিরোধে প্রকল্পের পক্ষ থেকে সুন্দরবন সংলগ্ন এলাকায় পরিবেশ বান্ধব ১০ হাজার পাটের ব্যাগ বিতরণ করা হয়েছে। ১৭ টি উপজেলায় ১৭ টি ইয়ুথ ফর সুন্দরবন ফোরাম রয়েছে। ২০২৪ সাল থেকে ৫৩০ জন যুব জনসচেতনতায় কাজ করছে। বর্জ্য ব্যবস্থাপনার উপর তাদের কে উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা, বাজার কমিটি, ব্যবসায়ী ও সুন্দরবনের উপর নির্ভরশীল পেশাজীবীদের সাথে মতবিনিময় করা হয়েছে। ২৫ সদস্যের শক্তিশালী সাংবাদিক ফোরাম রয়েছে। ফোরামের প্রতিটি সদস্য প্লাস্টিক ও পলিথিন দূষণ এবং প্রতিরোধ সংক্রান্ত নিয়মিত প্রতিবেদন প্রকাশ সহ নানা ভাবে ভুমিকা রাখছে। এছাড়া প্রকল্পের আওতায় প্রতিবছর সুন্দরবন দিবস এবং পরিবেশ দিবস পালন সহ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন সংশ্লিষ্ট বক্তারা। বক্তারা দৈনন্দিন জীবনে প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার পর্যায় ক্রমে কমিয়ে আনতে পলিথিন ও প্লাস্টিকের বিকল্প চিন্তা এবং পরিকল্পনা গ্রহণ এবং আইনের যথাযথ প্রয়োগের উপর গুরুত্বারোপ করেন কর্মশালায় অংশগ্রহণকারীরা।


‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin