শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

সলঙ্গা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদন : সভাপতি ফরিদ সম্পাদক তারিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার সলঙ্গা ইউনিয়ন যুবদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। আজ রবিবার সলঙ্গা থানা যুবদলের আহ্বায়ক রাশেদুল হাসান পাপন ও সদস্য সচিব শাহীন রেজার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদনের বিষয়টি জেলা যুবদলের দপ্তর সম্পাদক মাসুম রেজা মুসার ফেইসবুক পেজ থেকে জানানো হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফরিদুল ইসলাম ফরিদ ও সাধারণ সম্পাদক হয়েছেন তারিফ মাহমুদ।তারা দীর্ঘদিন ধরে সংগঠনের রাজনীতিতে সক্রিয় এবং রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণকারী লড়াকু নেতা হিসেবে পরিচিত।পতিত আওয়ামী সরকারের নির্যাতন ও মামলা-হামলার শিকার হয়েছেন বহুবার।জেল জুলুমের শিকারও হয়েছেন। দলের নেতাকর্মীদের প্রত্যাশা,তাদের নেতৃত্বে সলঙ্গা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে নতুন কমিটি অনুমোদনকে স্বাগত জানিয়ে স্থানীয় নেতাকর্মীরা সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।আংশিক কমিটির অন্যান্যরা হলেন,আজাহার আলী খান (সিনি: সহ-সভাপতি),নজরুল ইসলাম (সহ-সভাপতি),রফিকুল ইসলাম (যুগ্ম সাধারণ সম্পাদক) ও এস.কে ফিরোজ (সাংগঠনিক সম্পাদক)।আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনেরও নির্দেশ দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin