শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

বেনাপোলে ৭১ পিস ইয়া/বা ও নগদ টাকাসহ দুই নারী মাদ/ক ব্যবসায়ী গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৬১ Time View

​বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৯:৪৫ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানাধীন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের পলাতক আসামি ফিরোজের বসতবাড়ির শয়নকক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের স্ত্রী সালমা খাতুন (৩৮) এবং শহিদ হোসেনের স্ত্রী আমেনা খাতুন (৪৫)।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ সংগীয় অফিসার ও ফোর্সসহ ওই বাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে নারী পুলিশের সহায়তায় শালীনতা বজায় রেখে তল্লাশি চালিয়ে সালমা খাতুন ও আমেনা খাতুনকে ৭১ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৯,৭৪০ টাকাসহ হাতেনাতে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় অপর এক আসামি সুকৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

​এই মাদক উদ্ধার অভিযানের পর এসআই মোহাম্মাদ মামুন শেখ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় হাজির হয়ে একটি লিখিত এজাহার দায়ের করেন, যার ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) গ্রেফতারকৃত আসামিদের পুলিশ প্রহরায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin