শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

গৌরনদী সরিকলের (কুরিরচরে) বিএনপি অফিস কার্যালয়ে আ/গুন তদন্তে পুলিশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৬৩ Time View

কে এম সোহেব জুয়েল ঃ বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত কুরির চর বাজারের জাতীয়তাবাদী দল (বিএনপি) দলিয় অফিস কার্যালয়ে গতকাল ১৮ জুলাই শনিবার গভীর রাতে কতিপয় দুষ্কৃতকারীরা আগুন দিয়েছেন বলে এমন অভিযোগ পাওয়া গেছে।

এ বিসয় স্হানীয় ভ্যান চালক কুরির চর গ্রামের আবদুল হাকিম বেপারির পুত্র মোঃ শামিম বেপারি -২৬ অভিযোগ করে বলেন, গতকাল শনিবার রাত আনুমানিক ২ টার দিকে তার নিদৃষ্ট স্হানে রক্ষিত ভ্যান গাড়ি বাজারের যথা স্হানে আছে কিনা দেখতে আসলে অপরিচিত দুই ব্যাক্তিকে ও মটর সাইকেল দেখতে পান শামিম। এবং ওই অপরিচিত দুই ব্যাক্তি দলিয় বিএনপির অফিস কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে দ্রুত মটর সাইকেল যোগে মিয়ার চর গ্রামের দিকে চলে যান বলে এমনটাই জানিয়েছেন স্হানীয় ভ্যান চালক শামিম বেপারি।

দুষ্কৃতকারীরা চলে গেলে তিনি (শামিম) আগুন নিভৃত করেন। এবং স্হানীয় মুদি দোকানের মালিক তার চাচাতে ভাই ছিদ্দিক বেপারীর মোবাইল ফোনে ফোন দিলে দোকান মালিক ছিদ্দিক ঘটনা স্হানে চলে আসেন।

এ ব্যাপারে দোকান মালিক ছিদ্দিকের সাথে কথা হলে তিনি (ছিদ্দক) বলেন, ঘটনা স্হানে এসে আমি কাউকে দেখতে পাই নাই। তবে আগুনের আলামত ও পরে থাকা বোতলের মধ্য কিছুপরিমাণ পেট্রল দেখতে পাই। এবং দলিয় কার্যালয়ে টানানো দেশ নায়ক প্রধান মন্ত্রী তারেক রহমানের বাধাই কৃত ছবি ও বরিশাল -১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন (তথ্য ও সম্প্রচার মন্ত্রীর) ছবির একাংশ পুরে ছাই হওয়ার দৃশ্য দেখতে পাই।

এ বিষয় সরিকল ইউনিয়নের জাতীয়তাবাদীদল (বিএনপির) ৬ নং ওয়ার্ডের আহবায়ক মোঃ মজনু মৃধা বলেন, রাত আনুমানিক দুইটার দিকে ফোন পেয়ে আমার দলিয় ইউনিয়ন নেতা কর্মিদের অবহিত করি। এবং আজ সকালে স্হানীয় নেতা কর্মিদের নিয়ে ঘটনা স্হান পরিদর্শন করি। এ বিষয় প্রশাসনিক তদন্তের পরে যথাযথ ব্যাবস্হা কথা জানান ৬ নং ওয়ার্ড সভাপতি মোঃ মজনু মৃধা।

অপর দিকে গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামাল হোসেন বিপ্লব ও সরিকল ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির ভার প্রাপ্ত আহবায়ক মোঃ আনিচুর রহমান হাওলাদার ঘটনা স্হান পরিদর্শন করে দুষিদের খুঁজে বের করতে প্রশাসনের হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয় সরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের নবাগত ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম আজ সকালে ঘটনা স্হান পরিদর্শন করেন, এবং স্হানীয় বিএনপি নেতা কর্মিদের গৌরনদী থানায় যাওয়ার পরমর্শ দেন। এমনটি জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin