শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :-
বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

পীরগঞ্জে আল-হাসানা স্কুলে অন্তঃস্কুল মেধা, শিখন ও গণিত উৎসব

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আল-হাসানা স্কুলের তিনটি ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে অন্তঃস্কুল মেধা, শিখন ও গণিত উৎসব-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় মূল ক্যাম্পাস-২, সাড়ে ১০টায় ক্যাম্পাস-১ এবং সকাল ১১টায় ক্যাম্পাস-৪-এ পৃথকভাবে উৎসবের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইত্তাশাম-উল হক মিম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপদেষ্টা মোজাম্মেল হক চৌধুরী, প্রধান শিক্ষক রাশেদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বেলাল হোসেন ও ক্যাম্পাস-৪-এর ইনচার্জ মখলেছুর রহমান।
উৎসবে ক্যাম্পাস-১-এ প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীদের মেধা উৎসব, ক্যাম্পাস-৪-এ প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের শিখন উৎসব এবং গুয়াগাঁও ক্যাম্পাস-২-এ ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের গণিত উৎসব অনুষ্ঠিত হয়। তিনটি ক্যাম্পাস মিলিয়ে প্রায় ২ হাজার ১০০ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নেয়।
প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীকে যথাক্রমে ৫ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। এছাড়া ২০ জন মেধাবী শিক্ষার্থীকে নগদ অর্থ, পুরস্কার ও সম্মাননা প্রদান করা হবে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin