শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

রাজশাহীতে ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসা ও চিকিৎসা সেবা’ শীর্ষক সেমিনার। চীন বাংলাদেশের পরম বন্ধু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১২২ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে আজ শনিবার (১৮ জুলাই) ‘চীনে উচ্চশিক্ষা, ব্যবসায়িক সম্ভাবনা, চিকিৎসা সেবা এবং ভিসা সংক্রান্ত’ বিষয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মালিশা গ্রুপ এবং আরশি গ্লোবাল কেয়ারের যৌথ উদ্যোগে এই তথ্যবহুল সেমিনারের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে চীনের শিক্ষা, ব্যবসা ও মেডিকেল সেবার অভিজ্ঞ প্রতিনিধিগণ উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন।

মালিশা গ্রুপ ও আরশি গ্লোবাল কেয়ারের কর্মকর্তাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো: হাসান আলী, ইসলামী ব্যাংক মেডিকেল হাসপাতালের প্রাক্তন তত্ত্বাবধায়ক ডা. মো: জাহাঙ্গীর এবং রাজশাহী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. মোরশেদ জামান মিয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি মো: নজরুল হুদা এবং আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরের সভাপতি মো: এ.কে.এম সারোয়ার জাহান প্রিন্স।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর কোষাধ্যক্ষ প্রফেসর ডা. সেতাউর রহমান এবং রাকসুর ভিপি মো: মোস্তাকুর রহমান জাহিদ। দিনব্যাপী এই সেমিনারে মূলত চারটি প্রধান বিষয়ের ওপর আলোকপাত করা হয়: চীনে স্টুডেন্ট ভিসা ও উচ্চশিক্ষার সুযোগ, চীনে ব্যবসা ও আমদানি-রপ্তানির সম্ভাবনা, চীনে উন্নত চিকিৎসা সেবা ও মেডিকেল ভিসা এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ। বক্তারা উন্নত চিকিৎসার জন্য চীনে যাওয়ার বিভিন্ন সুযোগ-সুবিধা, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং উচ্চশিক্ষা ও ব্যবসার নানাবিধ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আয়োজক সংস্থা ‘আরশি গ্লোবাল কেয়ার’-এর পক্ষ থেকে জানানো হয়, বিদেশ শিক্ষা, ব্যবসা ও চিকিৎসা প্রয়োজনে তারা সবসময় মানুষের বিশ্বস্ত সহযোগী হিসেবে কাজ করে আসছে। সেমিনারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং উৎসুক সাধারণ মানুষ বিপুল সংখ্যায় অংশ নেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin