
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষায় ২০২৫ সালে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছেন, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মেধাবী শিক্ষার্থী এহসানুল হাসান ইহান।
সে দোয়ারাবাজার সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। ইহান উপজেলার মাস্টারপাড়া এলাকার বাসিন্দা এবং দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের কম্পিউটার অপারেটর একরামুল হাসান রুবেল ও
নাভিলা ইয়াসমিন এর সন্তান।
শৈশব থেকেই লেখাপড়ায় মনোযোগী ইহান ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণে তার ধারাবাহিকতা বজায় রাখতে চান।
ইহানের এ সাফল্যে তার পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ইহান তার উজ্জ্বল ভবিষ্যৎ ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।